ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

০২ এপ্রিল ২০২৫, ০৭:৪১ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৫ PM

© সংগৃহীত

রতের পশ্চিমাঞ্চলের একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (১ এপ্রিল) গুজরাট রাজ্যের দিসা শহরে ঘটনাটি ঘটে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাট রাজ্যের দিসা শহরে একটি কারখানা কমপ্লেক্সে বিষ্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১ এপ্রিল) সকালে গুজরাটের বানসকাঁথা জেলার দিসায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণ হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছেন। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘কারখানায় প্রচণ্ড এক বিস্ফোরণে কংক্রিটের ছাদ ধসে পড়ে। এ ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। আরও ছয়জন আহত হয়েছেন।’

ঋষিকেশ প্যাটেল আরও বলেন, কারখানাটি লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা আগে থেকেই আতশবাজির কারখানাটি সরিয়ে নেওয়ার দাবি করে আসছিলেন। তবে সেই দাবি উপেক্ষা করে বসতবাড়িতে বিপুল পরিমাণ আতশবাজি মজুত করে রাখা হয়।

সূত্র: বাসস

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬