ঈদের দ্বিতীয়ও রাজধানী ছাড়ছেন অনেকে

০১ এপ্রিল ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৭ PM
মহাখালী বাস টার্মিনাল

মহাখালী বাস টার্মিনাল © সংগৃহীত

ঈদের দ্বিতীয়ও রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকে। লম্বা ছুটি থাকায় স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে রওনা দিচ্ছেন বাড়ির পথে। অনেকে আবার পরিবার নিয়ে সময় কাটাতে যাচ্ছেন ঘুরতে। আজ মঙ্গলবার (১ এপ্রিল) মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই বাড়ি ফেরা মানুষের মোটামুটি চাপ লক্ষ করা যায়। বিশেষ করে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ ঢাকার পাশের জেলার রুটগুলোয় যাত্রীদের ভিড় রয়েছে। অতিরিক্ত ভাড়া নিয়ে কথা না থাকলেও কিছু ভোগান্তির কথা জানান যাত্রীরা।

এদিকে ভোর থেকেই ট্রেনে করে বাড়ির ফেরার জন্য কমলাপুর হাজির হয়েছেন অনেকে। ঈদের দ্বিতীয় দিনেও আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য রয়েছে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়।

টিকিট না পেয়ে গন্তব্যে যেতে অনেকেই আন্তঃনগর ট্রেনেই চেপে বসছেন। এতে সেখানেও বাড়ছে যাত্রী চাপ। এদিকে কমিউটার ট্রেনে দীর্ঘ অপেক্ষার পরও পাওয়া যাচ্ছে না টিকিট। অনেকেই প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাধ্য হয়ে কাটছেন অন্য রুটের টিকিট।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬