পটুয়াখালীতে আতশবাজি বিস্ফোরণে শিশুর মৃত্যু, আহত ২

৩১ মার্চ ২০২৫, ১২:৪৭ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১১ PM
আত্মীয়দের আহাজারি

আত্মীয়দের আহাজারি © সংগৃহীত

পটুয়াখালী জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় আতশবাজি পোড়াতে গিয়ে মোহাম্মদ রাফি (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩০ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। রাফি পৌর নিউমার্কেটের মাছ ব্যবসায়ী মানির হাওলাদারের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

নিহত রাফির মামা আবুল বাশার ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাফি বাড়ির পাশে আতশবাজি পোড়ানোর সময় একটি বাজি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে তার গলা ভেদ করে শ্বাসনালিতে প্রবেশ করে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয় এবং সে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, আতশবাজির একটি অংশ রাফির শ্বাসনালিতে প্রবেশ করে মারাত্মক আঘাত হানে, যার ফলে প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং তাকে বাঁচানো সম্ভব হয়নি।

একই রাতে হকতুল্লা গ্রামে আতশবাজি ফোটানোর সময় মো. বেলাল তালুকদার (১৬) ও তার চাচাতো ভাই মো. রাব্বি (১৫) মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণে বেলালের ডান হাতের তালু ও আঙুলের অংশ ছিন্নভিন্ন হয়ে যায় এবং তার বাঁ চোখে গুরুতর আঘাত লাগে। রাব্বির ডান হাতের তালু ও আঙুল ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের ফুফা সিদ্দিকুর রহমান জানান, বেলাল ও রাব্বি আতশবাজি ফোটানোর প্রস্তুতি নেওয়ার সময় হাতে থাকা অবস্থায় সেটি বিস্ফোরিত হয়, ফলে মারাত্মকভাবে তারা আহত হয়।

ট্যাগ: মৃত্যু
বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি
  • ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ১২ জনের পরিচয় জান…
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্র…
  • ২২ মার্চ ২০২৬
ট্রাম্পকে কড়া বার্তা, জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ইর…
  • ২২ মার্চ ২০২৬
কলেজছাত্রীর ভিডিও ধারণকে কেন্দ্রে করে নবীগঞ্জে রক্তক্ষয়ী সং…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence