ঈদে ট্রেনযাত্রার শেষ দিনে ঘরমুখো মানুষের ঢল

৩০ মার্চ ২০২৫, ১২:২২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২০ AM
প্রতিটি কোচ যাত্রীতে কানায় কানায় পরিপূর্ণ

প্রতিটি কোচ যাত্রীতে কানায় কানায় পরিপূর্ণ © সংগৃহীত

ঈদযাত্রার শেষ দিনে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থাপনায় ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ট্রেন চলাচল করছে। ট্রেনগুলো যাত্রীতে কানায় কানায় পরিপূর্ণ। প্রতিটি কোচে পা ফেলার জায়গা নেই। কাঙ্ক্ষিত সিটে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। 

রবিবার (৩০ মার্চ) সকাল থেকে পরিচালিত প্রত্যেকটি আন্তঃনগর ট্রেনে এমন চিত্র দেখা গেছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, বরাবরের মতই যাত্রীর চাপ রয়েছে স্টেশন এলাকায়। কেউ কেউ প্লাটফর্মে অপেক্ষা করছেন তার নির্ধারিত গন্তব্যের ট্রেনের জন্য। আর যেসব ট্রেন প্ল্যাটফর্মের লাইনে অবস্থান করছে সেসব ট্রেন ইতোমধ্যে যাত্রী বোঝাই হয়ে গেছে। প্রায় প্রতিটি কোচে যেন পা ফেলার জায়গা নেই। 

জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী শাফিউর রহমান বলেন, ট্রেন ছাড়ার কিছু সময় আগে আমি ট্রেনের কাছে এসেছি। পরিবারসহ আমার সিটে যেতে অনেকটা বেগ পেতে হয়েছে। ট্রেন ভর্তি মানুষ ছিল। ট্রেনের ভেতর অনেক গরম। ট্রেন ছাড়লে হয়তো ঠিক হয়ে যাবে।

একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী শাহিদ আল মিনার বলেন, ট্রেন যাত্রায় বরাবর যেরকম ভোগান্তি হয়েছে, এবার তেমন কোনও ভোগান্তি দেখছি না। 

এ বিষয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, বেলা ১১টা পর্যন্ত ১৫টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা ছেড়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬