ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

২৯ মার্চ ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ফটো

আসন্ন ঈদুল ফিতরের দিন রাজধানীতে বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। শনিবার (২৯ মার্চ) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।

আজ শনিবার মেট্রোরেলের স্টেশনগুলোতে দেখা গেছে, গত কয়েক দিনের যে উপচে পড়া পরিস্থিতি ছিল, তা কমে গেছে। ট্রেনের প্রায় প্রতিটি কোচই সিটিং ছিল। কাউন্টারগুলোতেও ভিড় ছিল না।

 

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬