৩৫ হাজার মুসল্লির জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

২৯ মার্চ ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৪ PM

© সংগৃহীত

প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করার জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। ঈদগাহ প্রস্তুত করতে সার্বিক দায়িত্বে ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শনিবার (২৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। পরে তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতের আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রশাসক মো. শাহজাহান মিয়া, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে, যেখানে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, কূটনীতিকগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন।

ঢাকাবাসীকে প্রধান ঈদ জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, আমরা সব ব্যবস্থা সম্পন্ন করেছি, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন।

নিরাপত্তার ব্যবস্থার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। অজু ও টয়লেট কেন্দ্রিক মুসল্লিদের সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সার্ভিস: জরুরি স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া যদি বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া থাকে তাহলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

ট্যাগ: ধর্ম
আমরা আর জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেব না
  • ১৭ জুন ২০২৬
জেবা আমিনের পাশে দাঁড়ালেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ
  • ১৭ জুন ২০২৬
শ্রমিক থেকে কারখানার মালিক গাজীপুরের অহিদুল
  • ১৭ জুন ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ডিভিশনাল ম্যানেজার, আবেদ…
  • ১৭ জুন ২০২৬
৮ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের 
  • ১৭ জুন ২০২৬
মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও কারাগারে পাঠানো হব…
  • ১৭ জুন ২০২৬
×