‘হাসিনার কাছে ট্রাইব্যুনালের সব তথ‍্য পাঠানো হচ্ছে’, কনক সরওয়ারের অভিযোগ

২৮ মার্চ ২০২৫, ০২:২৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
ড. কনক সরওয়ার

ড. কনক সরওয়ার © সংগৃহীত

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতা থেকে সরে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আন্দোলনে চলা হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে বিচারের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। গত বছরের ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে উচ্চ আদালত প্রাঙ্গণে হাসিনাসহ দলের মন্ত্রী, এমপি ও নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার কিছু পরিবারও বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছেন।

তবে এই ট্রাইব্যুনালের বিচারকাজের গোপন তথ্য নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার। উপদেষ্টা আসিফ নজরুল সমর্থিত এক আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালের সব ধরনের কার্যক্রমের গোপন খবর ফাঁস করা হচ্ছে, এমন অভিযোগ করেন তিনি।

শুক্রবার (২৮ মার্চ) বেলা দেড়টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে কনক সরওয়ার বলেন, ‘পলাতক হাসিনার কাছে ট্রাইব্যুনালের সব গোপন তথ‍্য পাঠাতে আইন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ?!’

উপদেষ্টা আসিফ নজরুলের বিষয়ে বলেন, ‘অনেক যাচাই-বাছাই করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকল কার্যক্রমের গোপন খবর, সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের তথ্য পলাতক হাসিনা এবং আওয়ামী অপরাধীদের কাছে সহজে এবং সুলভে পৌঁছে দিতে হাসিনা মনোনীত আইন উপদেষ্টা আসিফ নজরুল সমর্থিত এক নারী আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে?!’

হতাশা প্রকাশ করে কনক সরওয়ার বলেন, ‘দীর্ঘ সরকারি ছুটির আগে আগে গতকাল ২৭ মার্চ নতুন চারজন প্রসিকিউটর নিয়োগ হয়েছে। তালিকায় ১ নম্বর সহকারী প্রসিকিউটর আফরোজ পারভিন সিলভিয়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং বঙ্গবন্ধু আইন গবেষণা কেন্দ্রের বিশিষ্ট নেত্রী! এমনিতেই গত ৮ মাসে বিচারের নামে ট্রাইব্যুনাল চলছে হামাগুড়ি দিয়ে। এখন কী হবে, তা বলাই বাহুল্য!’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence