ঈদযাত্রা: সদরঘাটে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়

২৮ মার্চ ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ

ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ © ফাইল ছবি

স্বজনদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। সড়কপথে ভিড় থাকলেও অনেকটা নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। সড়কের মতো নদীপথেও যাত্রা করছেন ঘরমুখী মানুষ। রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটে আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড়।

ঈদযাত্রার শুরুর দিনগুলোয় জৌলুসহীন সদরঘাটের চিত্র দৃশ্যমান হলেও পঞ্চম দিনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে পুরোনো সেই জৌলুস ফিরিয়ে এনেছে।

যাত্রীরা বলছেন, এই লঞ্চ শুধু স্বাচ্ছন্দ্যের বাহন হিসেবে নয় ঐতিহ্যের বাহক হিসেবেও তাদের প্রথম পছন্দ। 
ঈদযাত্রা নিয়ে সতর্ক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশনা, অতিরিক্ত ভাড়া কিংবা বাড়তি যাত্রী নিলেই কেড়ে নেয়া হবে লঞ্চের লাইসেন্স।

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কা, নিহত ২

এদিকে রেলপথেও যাত্রীর চাপ রয়েছে। তবে সকাল থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ছিল না কোনো সিডিউল বিপর্যয়। সঙ্গে রয়েছে ঢোকার পথে চেকিংয়ের ব্যবস্থা। ঈদযাত্রায় ট্রেনের ছাদে যাত্রী ওঠা রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। অনেকে ছাদে ওঠার চেষ্টা করলেও তাদের নামিয়ে দেওয়া হচ্ছে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬