ঈদযাত্রা: ৭ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি শুরু

২৮ মার্চ ২০২৫, ০৮:০৬ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM

© ফাইল ফটো

ঈদুল ফিতর শেষে যাত্রীদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে আজ (২৮ মার্চ) থেকে ৭ এপ্রিলের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। অপরদিকে, দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি।

এবারও ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে, কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ ব্যবস্থা অনুযায়ী ঈদের পরের দিনগুলোতে (৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল) ট্রেনের টিকিট বিক্রি করা হবে একে একে। 

এর মধ্যে, ৩ এপ্রিলের টিকিট ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ এবং ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ বিক্রি করা হয়েছে। এছাড়া ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ বিক্রি হবে।

ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ পুুকুর থেকে উদ্ধার
  • ১৭ জুন ২০২৬
কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা…
  • ১৭ জুন ২০২৬
রোহিঙ্গা প্রতবাসন‌ মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর নির্ভর…
  • ১৭ জুন ২০২৬
মাছ আমদানিতে শুল্কের কড়াকড়ি, বেনাপোল বন্দরে কমেছে ট্রাকের স…
  • ১৭ জুন ২০২৬
মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?
  • ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বাকৃবির ‘জাভার’, এ…
  • ১৭ জুন ২০২৬
×