দিনাজপুরে দুর্গা মন্দিরে আগুন

২৮ মার্চ ২০২৫, ০৭:৩৮ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
ভয়াবহ অগ্নিকাণ্ড

ভয়াবহ অগ্নিকাণ্ড © টিডিসি ফটো

দিনাজপুর শহরের মালদাহপট্টির পুরাতন গরুহাটি এলাকায় অবস্থিত শ্যামলা ঠাকুর বাড়ি দুর্গা মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের সঠিক কারণ প্রাথমিক তদন্তের পর জানা যাবে। তবে মন্দিরের ভেতরে কোনো প্রতিমা ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয়রা জানান, মন্দিরের আশপাশে বেশ কিছু লেপ-তোশক ও জাজিমের দোকান রয়েছে। এছাড়া মন্দিরের ভেতরে প্রচুর পরিমাণে তুলা মজুদ ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়। 
প্রসঙ্গত, মালদাহপট্টি শহরের অন্যতম প্রধান ব্যবসায়িক এলাকা, যেখানে হিন্দু সম্প্রদায়ের প্রায় বিশটি মন্দির রয়েছে।

ট্যাগ: আগুন
নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৭ জুন ২০২৬
অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩
  • ১৭ জুন ২০২৬
পাশের সব জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় আছে, নিজ জেলাতেও একটি…
  • ১৭ জুন ২০২৬
গুলশানে চেয়ারম্যানের কার্যালযের সামনে যুবদলের পদবঞ্চিতদের ম…
  • ১৭ জুন ২০২৬
চরফ্যাশনের চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষকে শোকজ ন…
  • ১৭ জুন ২০২৬
দলের প্রবীণ নেত্রী খালেদা রব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্…
  • ১৭ জুন ২০২৬
×