ফের চালু হচ্ছে দৈনিক ভোরের কাগজ

২৭ মার্চ ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
দৈনিক ভোরের কাগজ

দৈনিক ভোরের কাগজ © সংগৃহীত

দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে পুনরায় চালু হলো দৈনিক ভোরের কাগজ। আজ (বৃহস্পতিবার) থেকে পত্রিকাটির প্রধান কার্যালয় খুলে দেওয়া হয়েছে এবং সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে কাজে যোগদানের অনুরোধ জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি খোলার বিষয়ে এক নোটিশে বলা হয়, ‘ভোরের কাগজ’ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ বহির্ভূত কিছু অনাকাঙ্খিত ঘটনার কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১২ ধারা মোতাবেক ২০ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করেন। উদ্ভূত পরিস্থিতি নিরসন হওয়ায় আজ (২৭ মার্চ) আবারও ভোরের কাগজের প্রধান কার্যালয় খুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে কাজে যোগদানের জন্য বলা হলো।

উল্লেখ্য, ১৯৯২ সালে যাত্রা শুরু করা ভোরের কাগজের প্রধান কার্যালয় রাজধানীর মালিবাগ এলাকায় অবস্থিত।

দেশের যেসব বিভাগে আজ বজ্রবৃষ্টির আভাস
  • ১৭ এপ্রিল ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভ…
  • ১৭ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ফের গোলাবর্ষণ ইসরায়েলের
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রবাসী আয়ে রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার
  • ১৭ এপ্রিল ২০২৬
ইসরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, আবহাওয়া থাকতে পারে শুষ্ক
  • ১৭ এপ্রিল ২০২৬