পিরোজপুরে গণঅভ্যুত্থানে আহত ৮০ জনকে হেলথ কার্ড বিতরণ

২৭ মার্চ ২০২৫, ০৫:৩২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৯ PM
হেলথ কার্ড প্রদান করা হচ্ছে

হেলথ কার্ড প্রদান করা হচ্ছে © টিডিসি ছবি

পিরোজপুরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৮০ জনকে স্বাস্থ্য সেবার নিশ্চয়তা দিতে হেলথ কার্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এই কার্ড বিতরণ করেন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক তার নিজস্ব তহবিল থেকে আহতদের জন্য ঈদ উপহার হিসেবে বিভিন্ন সামগ্রীও প্রদান করেন। 

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভুইঞা জনী, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, এবং জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। 

 

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, 'গণঅভ্যুত্থানে আহত ৮০ জনের জন্য হেলথ কার্ড বিতরণ করা হলো। এই কার্ড ব্যবহার করে তারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিতে পারবেন।'

ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ পুুকুর থেকে উদ্ধার
  • ১৭ জুন ২০২৬
কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা…
  • ১৭ জুন ২০২৬
রোহিঙ্গা প্রতবাসন‌ মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর নির্ভর…
  • ১৭ জুন ২০২৬
মাছ আমদানিতে শুল্কের কড়াকড়ি, বেনাপোল বন্দরে কমেছে ট্রাকের স…
  • ১৭ জুন ২০২৬
মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?
  • ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বাকৃবির ‘জাভার’, এ…
  • ১৭ জুন ২০২৬
×