নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

২৭ মার্চ ২০২৫, ০৩:৫৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩০ PM
নাইক্ষ্যংছড়ি সীমান্ত

নাইক্ষ্যংছড়ি সীমান্ত © সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু (২৫) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। আহত বাবু নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বাহির মাঠ এলাকার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী ৪৯ নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাবু পণ্য পাচারের উদ্দেশ্যে মিয়ানমার সীমান্তের ওপারে গিয়েছিলেন। ফেরার সময় ৪৯ নম্বর পিলারের শূন্যরেখা পার হওয়ার মুহূর্তে তিনি স্থলমাইনের বিস্ফোরণের শিকার হন। এতে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বলেন, সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে বলে জানতে পেরেছি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি আমরা শুনেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ: সীমান্ত
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬