ফেনীতে জুলাই-২৪ শহীদ চত্বরের উদ্বোধন

২৭ মার্চ ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩১ PM
‘জুলাই-২৪’ শহীদ চত্বর

‘জুলাই-২৪’ শহীদ চত্বর © সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যায় নিহত ফেনীর ১১ শহীদের স্মরণে ‘জুলাই-২৪’ শহীদ চত্বরের উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ২৬ মার্চ) বিকেলে শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় একরাম চত্বরের স্থানে এটির পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

জানা গেছে, গত ৪ আগস্ট স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে মহিপালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে নয়জন প্রাণ হারান। এছাড়া, ফেনীর আরো দুই শহীদ ঢাকায় ও চাঁদপুরে প্রাণ হারান। সর্বমোট ১১ শহীদের স্মৃতিকে ধরে রাখতেই এই চত্বর তৈরি করা হয়েছে।

‘জুলাই-২৪’ শহীদ চত্বরটি ‘জেড’ আকৃতি, অর্থাৎ শেষ প্রজন্ম বা ‘জেড জেনারেশন’ রূপকে প্রাধান্য দেওয়া হয়েছে। 
এছাড়া, পুরো গোলচত্বরে ১১ শহীদের জন্য ১১টি ফলকও নির্মাণ করা হয়। ফেনী পৌরসভার অর্থায়নে সর্বমোট ২৬ লাখ টাকা ব্যয়ে এই চত্বর তৈরি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, শহীদ পরিবারের সদস্য, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা। 

উল্লেখ্য, এর আগে এ চত্বরটি ‘শহীদ একরাম চত্বর’ নামে পরিচিত ছিল। ২০১৪ সালের নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও আগুনে পুড়িয়ে নিজ দলীয় লোকজন হত্যা করেছিল।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬