ঈদের ৯ দিনের ছুটিতে কেমন থাকবে আবহাওয়া

২৭ মার্চ ২০২৫, ০৪:৫৪ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩১ PM
আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস © ফাইল ছবি

এবছর ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে আবহাওয়া কেমন থাকবে তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবার আবহাওয়া নিয়ে কোনো দুঃসংবাদ নেই বলে জানায় আবহাওয়া অফিস।

আগামী ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। তবে তার আগের দিন অর্থাৎ ২৮ মার্চ শবে কদরের ছুটি। যদিও এরই মধ্যে ছুটির আমেজ শুরু হয়ে গেছে। বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি এবং মাঝে আগামীকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) অফিস খোলা থাকলেও অনেকেই নাড়ীর টানে বাড়িতে ফিরতে শুরু করেছেন। ৫ এপ্রিল পর্যন্ত দীর্ঘ সময় ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরবেন সরকারি চাকরিজীবীরা।

ঈদের এই লম্বা ছুটির সময়ে কোথাও ভারি বৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৬ মার্চ) সকাল আবহাওয়া অফিসের দেওয়া এক পূর্বাবাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়াও উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ৩ এপ্রিল পর্যন্ত হাতিয়া, সন্দীপ এবং লক্ষ্মীপুরসহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় খুব অল্প পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তবে এই সম্ভাবনাও মাত্র ১৫ থেকে ২০ শতাংশ। এছাড়া দেশের আর কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই।

তিনি বলেন, তবে যেহেতু বজ্রঝড়-প্রবণ মাস, এই সময়ে একেবারেই স্থানীয়ভাবে বজ্রপাত তৈরি হয়। এগুলো অনেক আগে বুঝা যায় না। সাধারণত ৭২ ঘণ্টার আগে বুঝা যায় না। তবে আপাতত তেমন বড় কোনো বৃষ্টি-বজ্রবৃষ্টির আশঙ্কা নাই।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল রাঙ্গামাটিতে।

ঈদের ছুটিতে তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানান এ আবহাওয়াবিদ। ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সারা দেশে স্টেশনভেদে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম-বেশির মধ্যে ওঠানামা করতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম তাই গরমের অনুভূতিও খুব বেশি হবে না বলে তিনি আশা করেন।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬