ঈদযাত্রা

ট্রেন ও বাস টার্মিনালে নেই চিরচেনা ভিড়, স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ

২৬ মার্চ ২০২৫, ০১:২৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৫ PM

© সংগৃহীত

ঈদযাত্রার তৃতীয় দিনে ট্রেন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ গত দুই দিনের তুলনায় কিছুটা বেড়েছে। তবে নেই সেই চিরচেনা ভিড়। ফলে স্বস্তিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। 

সরেজমিন কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, বুধবার (২৬ মার্চ) সকাল থেকে কোনোরকম শিডিউল বিপর্যয় ছাড়াই সব কটি ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে।

এদিকে, গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। যাত্রীর চাপ সামান্য বাড়লেও কাউন্টারে ভিড় নেই।  ঈদের সেই চিরচেনা ভিড় না থাকায় যাত্রীরাও তাই ভাড়া নিয়ে দাম-দর করারও সুযোগ পাচ্ছেন।

অন্যদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনাল অপেক্ষমাণ রয়েছে ১৭৫টি লঞ্চ। আজ থেকে যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু করবে লঞ্চগুলো। 

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬