আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না: ফাইয়াজ

২৫ মার্চ ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৪ PM
আবরার ফাহাদের পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন তার মা

আবরার ফাহাদের পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন তার মা © সংগৃহীত

আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই আবরার ফাইয়াজ। শনিবার (২৫ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। 

ফাইয়াজ লেখেন, আবরার ফাহাদকে স্বাধীনতা পদকের জন্য যারা নির্বাচিত করার কাজে যারা যুক্ত ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভারত বা অন্যান্য চাপ উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সহজ ছিল বলে আমরা মনে করি না।

তিনি আরও লেখেন,  ভবিষ্যৎ বাংলাদেশে ক্ষমতায় আসতে হলে যদি দিল্লীর সাথে আপস করা না লাগে তাহলেই আবরার ফাহাদের আত্মত্যাগের প্রকৃত স্বীকৃতি দেওয়া হবে। না হলে এই পদকও আসলে মূল্যহীন। আই উইশ (I wish) কোনো মাকে তার সন্তানের পক্ষে মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ না করা লাগতো।

উল্লেখ্য, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৫’ তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬