পুলিশের বাধা উপেক্ষা করে মন্ত্রণালয় অভিমুখে শ্রমিকরা

২৫ মার্চ ২০২৫, ১২:৩১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৫ PM

© সংগৃহীত

পুলিশের বাধা উপেক্ষা করেই শ্রম মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছেন শ্রমিকরা। তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকা এবং সার্ভিস বেনিফিটসহ সব পাওনা পরিশোধের দাবি নিয়ে আন্দোলন করছেন তারা।

মঙ্গলবার (২৫ মার্চ) তৃতীয় দিনের মতো বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন শ্রমিকরা। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও যুক্ত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো শ্রম ভবনের সামনে অবস্থান নিলেও প্রশাসনের কেউ যোগাযোগ না করায় আজও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা।

আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন, টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ৫ শতাধিক শ্রমিক কর্মচারী।

ট্যাগ: শ্রমিক
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬