ঈদের ফিরতি ট্রেনের ৪ এপ্রিলের টিকিট মিলবে আজ

২৫ মার্চ ২০২৫, ০৭:৩৮ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৬ PM
ঈদ যাত্রা

ঈদ যাত্রা © সংগৃহীত

ঈদুল ফিতর পরবর্তী ফিরতি ট্রেনযাত্রা যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) আগামী ৪ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে। বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

কর্মপরিকল্পনা থেকে জানা যায়, সকাল ৮ টা থেকে টিকিট অনলাইনে বিক্রি হবে। এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর ২ টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জমজ সন্তান ও স্বামী-সংসার সামলে শারমিন এখন সহকারী জজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬