মাদকসেবন করিয়ে তরুণীকে নির্যাতনের অভিযোগ, লেডি বাইকার গ্রেপ্তার

২৩ মার্চ ২০২৫, ০৮:৩৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৪ PM
এশা ও এক তরুণী

এশা ও এক তরুণী © সংগৃহীত

মাদকসেবন করিয়ে এক তরুণীকে নির্যাতনের অভিযোগে খুলনার আলোচিত নারী মোটরসাইকেল প্রশিক্ষক এশা শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এশা এক তরুণীকে বিভিন্ন সময়ে মাদকসেবন করাতেন। শনিবার দিবাগত রাতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে ওই মেয়ের পরিবার তাকে অ্যাম্বুল্যান্সযোগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন।

এ সময় এশাসহ কয়েকজন অ্যাম্বুল্যান্স থামিয়ে মেয়েটিকে টানাটানি করেন। এক পর্যায়ে ওই তরুণী আঘাত পান।’তিনি আরো বলেন, ‘শিববাড়ী মোড় এলাকায় ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে। মাঝরাতে সাহরির সময়ে এশাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

ট্যাগ: মাদক
বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জমজ সন্তান ও স্বামী-সংসার সামলে শারমিন এখন সহকারী জজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬