জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার

২৩ মার্চ ২০২৫, ০৮:১৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৪ PM

© সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ইফতার ও নৈশভোজের অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে এ ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোজ খবর নেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত শিক্ষার্থীদের পাশে থাকবে সেনাবাহিনী। এমন আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেসামরিক পরিমন্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। 

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে অদ্যাবধি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং তন্মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে, ৩৯ জন সিএমএইচ, ঢাকাতে চিকিৎসাধীন রয়েছেন।

ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ২৫ জুন পর্যন্ত
  • ১৭ জুন ২০২৬
পবিপ্রবির হিট প্রকল্পের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • ১৭ জুন ২০২৬
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, সুবিধা পেল ৪৫৬…
  • ১৭ জুন ২০২৬
কারা থাকছেন পর্তুগালের একাদশে?
  • ১৭ জুন ২০২৬
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
১৬১৫ সমকামী শনাক্ত হলো জেলাটিতে, এইডসে আক্রান্ত ১৬ জন
  • ১৭ জুন ২০২৬
×