গুলশানে পুলিশ প্লাজার সামনে গোলাগুলি, নিহত ১

২০ মার্চ ২০২৫, ১১:৪৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
গুলশান থানা

গুলশান থানা © ফাইল ফটো

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তার বয়স ৩০-৩৫ বছর।

গুলশান থানার কর্মকর্তা মো. ফরিদ এই তথ্য দিয়ে বলেছেন, বৃহস্পতিবার রাতে পুলিশ প্লাজার সামনে গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। সেখানে দুটি পক্ষ হয়তো গোলাগুলি করে।

তিনি জানিয়েছেন, নিহত যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি লাশের সঙ্গে রয়েছেন। 

অবশ্য নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তা ছাড়া কে বা কারা কেন গুলি চালিয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। 

মেয়াদ উত্তীর্ণের প্রায় ১১ বছর পর শ্রমিক দলের কমিটি
  • ২১ নভেম্বর ২০২৬
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, বিচার হবে দুই আ…
  • ২১ নভেম্বর ২০২৬
২৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি শিক্ষ…
  • ২১ নভেম্বর ২০২৬
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬