ঈদের ছুটির বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

২০ মার্চ ২০২৫, ১১:৪৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১১ PM
মহাসড়ক অবরোধ শ্রমিকদের

মহাসড়ক অবরোধ শ্রমিকদের © সংগৃহীত

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানা শ্রমিকেরা।  আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ইউটাহ নিটিং অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকরা ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

সকালে শতাধিক শ্রমিক কারখানায় কাজ বন্ধ রেখে কারখানার নিচে বিক্ষোভ শুরু করেন। পরে মহাসড়কে অবস্থান নেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় মহাসড়কের দু’দিকে প্রায় ১ কিলোমিটার সড়কজুড়ে শতশত যানবাহন আটকা পড়ে।

সালনা হাইওয়ে থানায় ওসি সালেহ আহমেদ গলমাধ্যমকে জানান, সরকারি ছুটি অনুযায়ী তাদেরকে সমান ছুটি দিতে হবে এমন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন, যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশের সদস্যরা শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করছে।

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জান…
  • ২১ নভেম্বর ২০২৬
মেয়াদ উত্তীর্ণের প্রায় ১১ বছর পর শ্রমিক দলের কমিটি
  • ২১ নভেম্বর ২০২৬
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
ঘরহারা পরিবার পাবে ৫০ হাজার, দুর্যোগে নিহতের জন্য ৫০, আহতের…
  • ২১ নভেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, বিচার হবে দুই আ…
  • ২১ নভেম্বর ২০২৬
২৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি শিক্ষ…
  • ২১ নভেম্বর ২০২৬