বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টের ইফতার অনুষ্ঠিত

১৭ মার্চ ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৬ AM
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টের ইফতার অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টের ইফতার অনুষ্ঠিত © সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টের (বিএসিবি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ক্যাল গ্যালারিতে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট এ ইফতার মাহফিলের আয়োজন করেন।

এতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক মো. শফিকুর রহমান ও ফাতেমা খান মজলিশসহ এডহক কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি ড. সোহেল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. এনামুল হক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ইয়ারুল কবির প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট ভবিষ্যতেও একতা ও সহযোগিতার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ও গবেষণা খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাবে। এছাড়া সংগঠনের অগ্রগতির জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close