দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

১৭ মার্চ ২০২৫, ১২:০৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM

© সংগৃহীত

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৭ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা/ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেইসঙ্গে ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বর্ধিত পাঁচদিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময়ের প্রথম দিকে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ফিফার যে সিদ্ধান্তে ভুগছে বড় দলগুলো
  • ১৮ জুন ২০২৬
বিশ্বকাপের সবচেয়ে বাজে ম্যাচটি খেললেন রোনালদো?
  • ১৮ জুন ২০২৬
পর্তুগালকে রুখে দিয়ে কঙ্গোর বিশ্বকাপ রূপকথা এবং নকআউটের সমী…
  • ১৮ জুন ২০২৬
বিএনপি নেতাকে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধে…
  • ১৮ জুন ২০২৬
বড় টুর্নামেন্টে ১০ ম্যাচ ধরে গোলশূন্য রোনালদো 
  • ১৮ জুন ২০২৬
হলান্ড-এমবাপ্পের জোড়া গোল, বিপরীতে রোনালদোর চরম ব্যর্থতা
  • ১৮ জুন ২০২৬