তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৪ মার্চ ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১২ PM
তাপমাত্রা

তাপমাত্রা © সংগৃহীত

ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, বাড়ছে গরমের অনুভূতি। ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে।

শনিবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও তিন জেলার ১০০ বিদ্যালয়ে চালু হচ্ছে ‘খান একাডেমি বাংলাদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ২২ কিশোর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের চ্যাট লিকের ভয়, চালু করুন এই তিন সেটিংস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাস ড্রাইভারের অবহেলায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ যাত্রীর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিল মাদ্রাসা অধিদপ্তর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় ১৮তম হওয়া পারভেজ বিজেএস পরীক্ষায় হলে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬