সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

১৪ মার্চ ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৩ PM
সুন্দরগঞ্জ থানা

সুন্দরগঞ্জ থানা © ফাইল ফটো

কলাগাছের নিচে চাপা পড়ে সাজ্জাদ হোসেন (৮) নামের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব ছাপড়হাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন একই গ্রামের আনারুল ইসলামের ছেলে।

তিনি আরো বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সাজ্জাদ হোসেন তার দাদা বদিউজ্জামানের সঙ্গে বাড়ির পেছনের পুকুরপাড়ে ছিল। এ সময় তার দাদা একটি কলাগাছ কাটছিলেন। হঠাৎ সাজ্জাদ দৌড় দিলে দুর্ঘটনাবশত কলাগাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত সাজ্জাদকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
close