বাগেরহাটে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৪ মার্চ ২০২৫, ০২:২৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৩ PM

© টিডিসি ফটো

বাগেরহাটে ব্যাটারি চালিত ভ্যান ও দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষে ভ্যানচালক সোনা ফকির (৭০) নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে লখপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রূপসার দিক থেকে আসা একটি মোটরসাইকেল কাটাখালির দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান।  

এ ঘটনায় মোটরসাইকেল চালক ও ভ্যানে থাকা এক যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত মোটরসাইকেল চালকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

পুলিশ জানায়, নিহত সোনা ফকিরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

আরও তিন জেলার ১০০ বিদ্যালয়ে চালু হচ্ছে ‘খান একাডেমি বাংলাদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ২২ কিশোর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের চ্যাট লিকের ভয়, চালু করুন এই তিন সেটিংস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাস ড্রাইভারের অবহেলায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ যাত্রীর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিল মাদ্রাসা অধিদপ্তর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় ১৮তম হওয়া পারভেজ বিজেএস পরীক্ষায় হলে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬