তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

১৪ মার্চ ২০২৫, ১২:৫২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৩ PM
আবহাওয়া ভবন

আবহাওয়া ভবন © সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেলেও ছয় জেলার ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 
এ অবস্থায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দেশের ছয় জেলায় ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ আর দু’দিন

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
 
আর বর্ধিত ৫ দিনের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও বার্তায় জানানো হয়।

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close