আজ রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

১৪ মার্চ ২০২৫, ০৯:১১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM

কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে থাকবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কক্সবাজার বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

সূচি অনুযায়ী জাতিসংঘের মহাসচিবের সফরের দ্বিতীয় দিন আজ প্রথমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হওয়ার কথা। এরপর বেলা ১১টায় কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন জাতিসংঘের মহাসচিব।
 
দুপুর ১২টায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন গুতেরেস। প্রথমে তিনি রোহিঙ্গা কালচারাল সেন্টারে সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করবেন। এরপর যাবেন রোহিঙ্গা লার্নিং সেন্টারে। সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে মতবিনিময় করবেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা জনগোষ্ঠীর উৎপাদিত পাটজাত পণ্যের কারখানাও পরিদর্শন করবেন তিনি।
 
অন্যদিকে, ড. ইউনূস কক্সবাজার বিমান বন্দরে অবতরণের পর, সেখানে একটি প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর তিনি একটি জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরে নামাজ ও বিশ্রামের বিরতি নেবেন।

দুপুর ২টার পর ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে তিনি মতবিনিময় করবেন মহাসচিবের সঙ্গে। পরে দুইজনে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন।
 
চারদিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
  • ২৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলের মারধরে ফেটে গেছে ঢাবির এক সাংবাদিকের কানের পর্দা 
  • ২৫ এপ্রিল ২০২৬
কৃষ্ণচূড়ার রঙে রাঙা বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাস
  • ২৫ এপ্রিল ২০২৬
সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী
  • ২৫ এপ্রিল ২০২৬
দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ, দেখুন এখানে
  • ২৫ এপ্রিল ২০২৬
টিকা সংকট নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় স্বাস্থ্য কর্মকর্তা…
  • ২৫ এপ্রিল ২০২৬