স্ত্রীকে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী

১৪ মার্চ ২০২৫, ০৯:০০ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM
ট্রেনের ছবি

ট্রেনের ছবি © ফাইল ফটো

স্ত্রীকে মোবাইল ফোনে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন খায়রুল বাসার সুজন (৩৫) নামের এক পোশাকশ্রমিক। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত সুজন কুষ্টিয়ার মিরপুর থানার কুরশা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি পরিবার নিয়ে উপজেলার চন্নাপাড়া গ্রামের জনৈক সুলতানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

নিহত ব্যক্তির স্ত্রী রাজকুমারী ওরফে ফাতেমা বলেন, ‘সকালে একসঙ্গে বাসা থেকে বের হই। পরে আর বাসায় ফেরেনি। বিকেলে কোথায় আছে জানতে ফোন করি। তখন সে জানায়, শ্রীপুরে। একটু পর ফোন করে শুধু বলে, বিদায়। তখন আমি শুধু ট্রেনের শব্দ শুনতে পাই। এরপর বারবার ফোন করলে সে ফোন ধরেনি। সন্ধ্যার পর দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে এসে স্বামীর মরদেহ দেখতে পাই। আমাকে বিদায় বলে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে।’ কী কারণে তাঁর স্বামী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন—এমন প্রশ্নের জবাবে কোনো কথা বলেননি তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তাঁর। দেহ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রীপুরের স্টেশনমাস্টারকে জানানো হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে রোহিঙ্গাদের জন্য প্রধানম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরাসমাস মুন্ডাসের পর এবার যুক্তরাজ্যে ফুলফান্ডেড স্কলারশিপ …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬