ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ২৪ মার্চের টিকিট মিলবে আজ

১৪ মার্চ ২০২৫, ০৭:৪৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM
ট্রেন

ট্রেন © সংগৃহীত

ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে শুরু হবে। আজকের টিকেটে আগামী ২৪ মার্চ ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবো অনলাইনে। টানা সাতদিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। এর আগে গত রবিবার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, যারা ১৪ মার্চ টিকিট কিনবেন তারা ২৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। এছাড়া ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ, ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে।

যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে কিনতে হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পূর্ব তিমুর
  • ২১ নভেম্বর ২০২৬
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জান…
  • ২১ নভেম্বর ২০২৬
মেয়াদ উত্তীর্ণের প্রায় ১১ বছর পর শ্রমিক দলের কমিটি
  • ২১ নভেম্বর ২০২৬
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
ঘরহারা পরিবার পাবে ৫০ হাজার, দুর্যোগে নিহতের জন্য ৫০, আহতের…
  • ২১ নভেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, বিচার হবে দুই আ…
  • ২১ নভেম্বর ২০২৬