আমীরে জামায়াতের সাথে রাশিয়ান অ্যাম্বাসেডরের সাক্ষাৎ

১৩ মার্চ ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩০ PM
রাশিয়ান অ্যাম্বাসেডর ও আমীরে জামায়াতের সাক্ষাৎ

রাশিয়ান অ্যাম্বাসেডর ও আমীরে জামায়াতের সাক্ষাৎ © টিডিসি ফটো

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের অ্যাম্বাসেডর মি. আলেকজান্ডার জি. খোজিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানা যায়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ‘বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।’

আলোচনাকালে অ্যাম্বাসেডর মি. আলেকজান্ডার জি. খোজিন এর সাথে উপস্থিত ছিলেন রাশিয়ান অ্যাম্বাসির পলিটিক্যাল কাউন্সিলর মি. এ্যানটন চেরনোভ।

জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে রোহিঙ্গাদের জন্য প্রধানম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরাসমাস মুন্ডাসের পর এবার যুক্তরাজ্যে ফুলফান্ডেড স্কলারশিপ …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬