‘শাহবাগী’ গরু গোসল করাল শাহবাগ বিরোধী ঐক্য

১৩ মার্চ ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
প্রতীক গরু গোসল করালো শাহবাগ বিরোধী ঐক্যে

প্রতীক গরু গোসল করালো শাহবাগ বিরোধী ঐক্যে © টিডিসি ফটো

‘শাহবাগী’ প্রতীক গরু গোসল করালো শাহবাগ বিরোধী ঐক্যে গ্রুপ নামে একটি প্লাটফর্ম। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় যাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ‘শাহবাগী’ লেখা একটি ব্যানারে গরুর গায়ে টাঙিয়ে তাকে গোসল করিয়ে প্রতীকী প্রতিবাদ জানান তারা।

গরুটিকে জবাই করে ইফতারি তৈরির জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। জানা গেছে, ‘শেখ হাসিনার ক্যাঙারু ট্রাইব্যুনালের মাধ্যমে ২০১৩ সালে শাহবাগীদের চক্রান্ত থেকে জুলাই বিপ্লব পর্যন্ত ফ্যাসিস্টের হাতে শাহাদাত বরণ করা সব শহীদের রুহের মাগফিরাত কামনায়’ এ কর্মসূচি পালন করছেন তারা।

আরো পড়ুন: শাহবাগ ও জামায়াতের রাজনীতি নিয়ে দীর্ঘ ব্যাখ্যা মাহফুজ আলমের

আন্দোলনকারীরা জানান, গরুটিকে গোসল করানোর মাধ্যমে তারা ‘শাহবাগীদের’ একটি ম্যাসেজ দিতে চান, ‘তোমরা গোসল করো না, তোমাদের গায়ে গন্ধ’। এ জন্য তারা গরুটিকে গোসল দিয়েছেন। এতে তাদের উদ্দেশ্য ছিল, শাহবাগীদের মনে করিয়ে দেওয়া, সাধারণত সভ্য মানুষদের মতো নিয়মিত গোসল করা উচিত।

তারা আরো বলেন, আজকে গোসল দেয়া গরুটিকে জবাই করে তারা শাহবাগে গণ ইফতারের আয়োজন করছেন। এ জন্য সাবাইকে দাওয়াত দিয়েছেন তারা।

উল্লেখ্য, ২০১৩ সালের শাহবাগ আন্দোলন, যা ‘গণজাগরণ মঞ্চ’ নামে পরিচিত, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। এই আন্দোলনের মাধ্যমে কথিত যুদ্ধাপরাধের বিচার করা হয়েছিল। সে সময়, তাদের দাবির প্রেক্ষিতে তৎকালীন সরকার বিরোধী দলগুলোর নেতাদের বিচারিক হত্যা কার্যকর করেছিল। ফলে, সেই আন্দোলন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বিরোধিতার মুখোমুখি হয়।

বন্ধ বাকৃবি ক্যাম্পাসে চুরির চেষ্টা, তরুণ আটক
  • ১৮ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক কোনো দলের অনুগত হতে পারবে না, বাংলাদেশ ব্যাংক…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে ঘরমুখো যাত্রী নিয়ে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহতের…
  • ১৮ মার্চ ২০২৬
১২ সদস্য নিয়ে হবে প্রাথমিক বিদ্যালয়ের কমিটি: স্থান পেলেন এম…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ সীমান্তের বাইরে গিয়েও আমাদের এক করে দেয়
  • ১৮ মার্চ ২০২৬
`লন্ডন চলে গেলে তুমি তো উন্নত জীবন পেতে কিন্তু যাওনি'— সুমন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence