হজযাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ

১২ মার্চ ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৫ PM

© সংগৃহীত

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। বুধবার (১২ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ২০২৫ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ (১৪৪৬ হিজরি) সনের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে, যা হজযাত্রীর পাসপোর্ট এর জন্ম তারিখ থেকে ধরা হবে।

উল্লিখিত ১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে।

‘রেড কার্ড টু বিএনপি-আইজেশন’ স্লোগানে শিক্ষক নিয়োগে দলীয়করণ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরের নীরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, অংশ নি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬