সীমান্তে টহল দেওয়ার সময় দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

১২ মার্চ ২০২৫, ১২:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
সীমান্ত

সীমান্ত © সংগৃহীত

যশোরের বেনাপোল–পুটখালী সীমান্তে টহল দেওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছেন বিজিবি সদস্য সিপাহি মোজাম্মেল হক। এসময় মোটরসাইকেল আরোহী হাবিলদার দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে খুলনার অধীনস্থ ২১ বিজিবি বেনাপোল পুটখালী সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ২১ ব্যাটালিয়ানের খুলনা ইউনিটের হাবিলদার দেলোয়ার হোসেন ও সিপাহি মোজাম্মেল হক গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক চালান উদ্ধারের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন। পথিমধ্যে পুটখালী ক্যাম্পের অস্থায়ী পোস্ট মসজিদ বাড়ি নামক স্থানের একটি কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে তারা দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনাস্থলেই সিপাহী মোজাম্মেল হক গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান। অন্যদিকে, হাবিলদার দেলোয়ার হোসেন মারাত্মক আহত হন। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার সাংবাদিকদের বলেন, সীমান্ত টহলরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিপাহি মোজাম্মেল ঘটনাস্থলে নিহত হন ও আরেক বিজিবি হাবিলদার গুরুতর আহত হন। হাবিলদারকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

ট্যাগ: বিজিবি
৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পূর্ব তিমুর
  • ২১ নভেম্বর ২০২৬
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জান…
  • ২১ নভেম্বর ২০২৬
মেয়াদ উত্তীর্ণের প্রায় ১১ বছর পর শ্রমিক দলের কমিটি
  • ২১ নভেম্বর ২০২৬
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
ঘরহারা পরিবার পাবে ৫০ হাজার, দুর্যোগে নিহতের জন্য ৫০, আহতের…
  • ২১ নভেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, বিচার হবে দুই আ…
  • ২১ নভেম্বর ২০২৬