ফুটপাতে কার্টনে মিলল নবজাতকের মরদেহ

১২ মার্চ ২০২৫, ১০:৩০ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুটপাত থেকে কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বুলবুল হোসেন বলেন, ইফতারের পর আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে কার্টনের ভেতর কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে দেখতে পাই। পরে রাতেই তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ওই নবজাতকটি ছেলেশিশু, বয়স আনুমানিক একদিন। কে বা কারা সবার অজান্তে ওই জায়গায় ফেলে রেখে গেছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬