মহাখালীর সাততলা বস্তিতে আগুন

১২ মার্চ ২০২৫, ০৭:৩৮ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস © সংগৃহীত

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৩টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, আগুন লাগার খবর পাওয়ার পর ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে নেভানোর কাজ শুরু করে। পরে একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে। পাঁচটার মধ্যে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। 

পরে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে অগিকাণ্ডে পুড়ে গেছে বস্তির অধিকাংশ ঘর। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ট্যাগ: আগুন
‘রেড কার্ড টু বিএনপি-আইজেশন’ স্লোগানে শিক্ষক নিয়োগে দলীয়করণ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরের নীরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, অংশ নি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬