গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

১১ মার্চ ২০২৫, ১০:৩১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫০ PM
মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ © সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ ছাড়া শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া ওভারটাইম ও ঈদ বোনাসের টাকাও তারা পাননি। শ্রমিকরা বলেন, এ বিষয়ে আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে একাধিকবার অনুরোধ করেছি, কিন্তু তারা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বকেয়া বেতন পরিশোধের দাবি ও শ্রমিক মারধরের অভিযোগ কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পূর্ব তিমুর
  • ২১ নভেম্বর ২০২৬
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জান…
  • ২১ নভেম্বর ২০২৬
মেয়াদ উত্তীর্ণের প্রায় ১১ বছর পর শ্রমিক দলের কমিটি
  • ২১ নভেম্বর ২০২৬
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
ঘরহারা পরিবার পাবে ৫০ হাজার, দুর্যোগে নিহতের জন্য ৫০, আহতের…
  • ২১ নভেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, বিচার হবে দুই আ…
  • ২১ নভেম্বর ২০২৬