তারাবির নামাজ পড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় হাফেজের মৃত্যু

১১ মার্চ ২০২৫, ০৯:৩৫ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫০ PM
হাফেজ মাওলানা সালেহ আহমেদ

হাফেজ মাওলানা সালেহ আহমেদ © সংগৃহীত

রাজশাহীতে তারাবির নামাজ পড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হাফেজ মাওলানা সালেহ আহমেদ (২৫) নামের এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ মার্চ) রাত আনুমানিক ৮টার সময় রাজশাহী মহানগরীর বিহাস এলাকায় এই ঘটনা ঘটে।  

তিনি কাটাখালি পৌরসভার বাখরাবাজ মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম রবিউল ইসলাম। নিহত হাফেজ মাওলানা সালেহ আহমেদ জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসার একজন শিক্ষার্থী ছিলেন এবং নিয়মিতভাবে তারাবির নামাজে ইমামতি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মসজিদে নামাজ পড়াতে যাওয়ার পথে একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাফেজ মাওলানা সালেহ আহমেদের মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

আরও তিন জেলার ১০০ বিদ্যালয়ে চালু হচ্ছে ‘খান একাডেমি বাংলাদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ২২ কিশোর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের চ্যাট লিকের ভয়, চালু করুন এই তিন সেটিংস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাস ড্রাইভারের অবহেলায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ যাত্রীর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিল মাদ্রাসা অধিদপ্তর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় ১৮তম হওয়া পারভেজ বিজেএস পরীক্ষায় হলে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬