শহীদ সেলিমের স্ত্রী-কন্যার পাশে জাতীয় নাগরিক পার্টি

১১ মার্চ ২০২৫, ০৭:৩৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫০ PM
শহীদ সেলিমের স্ত্রী-কন্যার পাশে জাতীয় নাগরিক পার্টি

শহীদ সেলিমের স্ত্রী-কন্যার পাশে জাতীয় নাগরিক পার্টি © টিডিসি ফটো

ঝালকাঠির নলছিটির শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যা ও স্ত্রীর পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১১ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের মডেল ক্লিনিকে গিয়ে এনসিপির নেতারা তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় এনসিপির ঝালকাঠি জেলা সংগঠক মো. শাহীন আলম, আব্দুল্লাহ ওমর, আবু হানিফ, নাজমুল হাসান টিটু, মুফতি মাসুম বিল্লাহ, মো. মাহাবুব মিয়া এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি নেতারা নবজাতক কন্যাকে কোলে তুলে নিয়ে স্নেহ-ভালোবাসা জানান।

এনসিপির ঝালকাঠি জেলা সংগঠক মো. শাহীন আলম বলেন, ‘আমরা এনসিপির নেতা-কর্মীরা বিপ্লবীদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেছি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে বৈষম্য থাকবে না, দুর্দশা থাকবে না। কেন্দ্রের নির্দেশে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে এনসিপির কার্যক্রম বিস্তৃত করা হবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঝালকাঠির নলছিটির মল্লিকপুর এলাকার বাসিন্দা সেলিম তালুকদার ঢাকায় শহীদ হন। তখন তার স্ত্রী সুমী আক্তার আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ৮ মার্চ তিনি ঝালকাঠির একটি ক্লিনিকে কন্যাসন্তানের জন্ম দেন।

জাতীয় নাগরিক পার্টির এ সহায়তা শহীদ পরিবারের প্রতি সামাজিক সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিশিষ্টজনরা।

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence