ইফতারের প্রলোভন দেখিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

১০ মার্চ ২০২৫, ০৬:৫২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ PM
নওগাঁর মহাদেবপুর থানা

নওগাঁর মহাদেবপুর থানা © ফাইল ফটো

ইফতার করানোর প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে। অভিযুক্ত আমিনুল ইসলাম ভুদি (৫০) নামের প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর  উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ইটালী মাদ্রাসাপাড়ায় এ ঘটনা ঘটে।  

আজ সোমবার (১০ মার্চ) দুপুরে থেকে অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ইফতারি করানোর কথা বলে মাদ্রাসাপাড়ার মৃত সাদেক আলীর ছেলে আমিনুল ইসলাম ভুদি তার এক প্রতিবেশী ভাতিজার মেয়েকে পাশের গ্রামের দিকে নিয়ে যায়। 

এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে সন্ধ্যায় শিশুটিকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে আমিনুল ইসলাম সেখান থেকে পালিয়ে যান। পরে ওই শিক্ষার্থী বাসায় এসে ঘটনাটি জানায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে গ্রামবাসী আমিনুল ইসলাম ভুদিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। এ মামলায় আমিনুল ইসলাম ভুদিকে গ্রেপ্তার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬