এমাজউদ্দীন আহমদের স্মরণসভা শনিবার

১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
অধ্যাপক এমাজউদ্দীন আহমদ

অধ্যাপক এমাজউদ্দীন আহমদ © ফাইল ফটো

দেশের প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ স্মরণসভার আয়োজন করেছে এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার।

স্মরণসভায় স্মারক বক্তৃতা প্রদান করবেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দেশের বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাকিম।

২০২০ সালের ১৭ জুলাই ইন্তেকাল করেন একুশে পদকজয়ী বরেণ্য শিক্ষাবিদ এমাজউদ্দীন আহমদ। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

হাসপাতালে ওষুধ পাঠালেও বঞ্চিত সেন্টমার্টিনের রোগীরা, টাকা দ…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রায় ৫০০ কোটি টাকার ভবন নির্মাণকাজ পাচ্ছে কালো তালিকাভুক্ত…
  • ২১ নভেম্বর ২০২৬
৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পূর্ব তিমুর
  • ২১ নভেম্বর ২০২৬
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জান…
  • ২১ নভেম্বর ২০২৬
মেয়াদ উত্তীর্ণের প্রায় ১১ বছর পর শ্রমিক দলের কমিটি
  • ২১ নভেম্বর ২০২৬
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্…
  • ২১ নভেম্বর ২০২৬