পাকিস্তানের বিজয় উদযাপন: বাবার গুলিতে ছেলে নিহত

০৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩২ PM
পাকিস্তানের জয়

পাকিস্তানের জয় © ফাইল ছবি

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান। আর সেই আনন্দ উদযাপন করতে গিয়ে পেশোয়ারের মাতনি আদিজায় অন্তত দু’জন নিহত হয়েছেন। নারীসহ আহত হয়েছেন অন্তত তিনজন।

ভারত ও আফগানিস্তানকে বিদায় করে উঠে গেছে এশিয়া কাপের ফাইনালে। পাকিস্তানের ওই জয় উদযাপন 

সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, পাকিস্তান জয় পাওয়ার পর এক বাবা ফাঁকা গুলি ছুড়তে গিয়ে দুর্ঘটনাবসত ছেলে ও ছেলের বন্ধুর গায়ে গুলি চালিয়ে দেন। পরে তাদের মৃত্যু হয়। একইভাবে ফাঁকা গুলি ছোড়ায় ডালজাক রোড, কোটলা মহসিন খান এরিয়ায় অনেকে আহত হন।

পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, গায়ে গুলি লেগে সুদাইস নামের ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। গুলি লাগা খাইয়াম নামের অপর জনেরও মৃত্যু হয় কিছুক্ষণ পরে।  

পেশোয়ার পুলিশ দাবি করেছে, ওই ঘটনায় অভিযান চালিয়ে তারা ৪১ জনকে আটক করেছে। এছাড়া অবৈধ্য অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, এই অবৈধ্য অস্ত্র উদ্ধার কার্যক্রম তারা চালু রাখবেন। 

ট্যাগ: মৃত্যু
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬