হোমওয়ার্ক না করায় দুই ছাত্রীকে পাইপ দিয়ে পেটালেন গৃহশিক্ষক

০৩ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৪ PM
দিল্লির ভালসওয়া ডেইরি এলাকা

দিল্লির ভালসওয়া ডেইরি এলাকা © সংগৃহীত

হোমওয়ার্ক শেষ না করায় দুই ছাত্রীকে প্লাস্টিকের পাইপ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। বুধবার (৩১ আগস্ট) ঘটনাটি ঘটেছে দিল্লির ভালসওয়া ডেইরি এলাকায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দ বাজার পত্রিকা

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ‘দিল্লি কমিশন ফর উইমেন (ডিসিডব্লিউ)’-এর তরফ থেকে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। আহত দুই ছাত্রী সহোদর বোন। বর্তমানে তারা একটি হাসপাতালে ভর্তি রয়েছে।

আহত দুই শিশুর বাবা জানিয়েছেন, তার ছয় এবং আট বছর বয়সী দুই মেয়ে পাড়ার এক শিক্ষকের কাছে টিউশন পড়তে যায়। ঘটনার দিন সন্ধ্যায় যখন মেয়েরা টিউশন থেকে ফিরে আসে, তখন তারা কাঁদছিল। গায়ে ক্ষত এবং কালশিটের দাগও ছিল। এমনকি দুই বোনের মধ্যে এক জন বাড়ি ফিরে অজ্ঞানও হয়ে যায়। জিজ্ঞাসা করা হলে তারা জানায়, হোমওয়ার্ক না করে নিয়ে যাওয়ায় গৃহশিক্ষক তাদের একটি ঘরে মধ্যে আটকে রেখে প্লাস্টিকের পাইপ দিয়ে মারধর করেন।

আরও পড়ুন: চাকরির পরীক্ষা দিতে গিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিখোঁজ।

পরে ওই দুই শিশুর বাবা ডিসিডব্লিউ -এর দ্বারস্থ হলে ডিসিডব্লিউ-এর তরফ থেকে দিল্লি পুলিশকে অভিযোগ জানানো হয় এবং ৬ সেপ্টেম্বরের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এছাড়া অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতারের দাবিও জানিয়েছেন ডিসিডব্লিউ সদস্যেরা ।

এই প্রসঙ্গে ডিসিডব্লিউ প্রধান স্বাতি মালিওয়াল বলেন, এটি একটি ভয়ঙ্কর ঘটনা এবং ওই শিশুদের যে ভাবে মারা হয়েছে, তা খুবই উদ্বেগজনক। একজন শিক্ষক কী ভাবে ছোট মেয়েদেরকে এভাবে মারতে পারেন? বিষয়টি তদন্ত করে এ ক্ষেত্রে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬