সেলফি তুলতে গিয়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু

৩১ আগস্ট ২০২২, ০৬:১৯ PM
জলপ্রপাত

জলপ্রপাত © ফাইল ফটো

ভারতের ছত্তিশগড়ের কোরিয়া জেলার রামদহা জলপ্রপাতে ঘুরতে গিয়ে সেলফি তোলার সময় পানিতে তলিয়ে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

মৃতরা সকলেই মধ্যপ্রদেশের সিংগ্রাউলির বাসিন্দা।

আরও পড়ুনঃ চিকিৎসার অভাবে অন্তঃসত্ত্বা পর্যটকের মৃত্যু, পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

কোরিয়ার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) কুলদীপ শর্মা বলেন, নিহতরা সবাই পর্যটক। তারা মোট ১৫ জন মিলে জলপ্রপাতের কাছে একটি জায়গায় পিকনিকের জন্যে গিয়েছিলেন। রবিবার জলপ্রপাতের মধ্যে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ হন সাত পর্যটক। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। এরপর উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। কিন্তু ততক্ষণে ছয় পর্যটক পানিতে ডুবে মারা যান। উদ্ধারকারীরা মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

শর্মা বলেন, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
১১ মাসে রাকসুর মহিলা বিভাগের ১৬ কার্যক্রম বাস্তবায়ন, চলমান …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬