নম্বর কম দেয়ায় শিক্ষককে গাছে বেঁধে পেটালো ছাত্ররা

৩১ আগস্ট ২০২২, ০১:৪৬ PM
গাছে বাধা শিক্ষক

গাছে বাধা শিক্ষক © ফাইল ছবি

গণিত পরীক্ষায় কম নম্বর দেওয়া সরকারি স্কুলের শিক্ষককে গাছে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ আগস্ট) ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার গোপীকান্দার থানার তফসিলি জাতি আবাসিক স্কুলে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকা।

স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবদনে বলা হয়, শনিবার ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল (জেএসি) গণিতের ফল ঘোষণা করার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। স্কুলের নবম শ্রেণির ১১ জন শিক্ষার্থীকে গণিত পরীক্ষায় ৩২ নম্বরের মধ্যে ‘ডাবল ডি’ গ্রেড দিয়েছিলেন শিক্ষক। যা ফেল করার সমান।

পুলিশ জানায়, যে ১১ জন শিক্ষার্থীকে কম নম্বর দেওয়া হয়েছিল, তারা স্কুলের প্রধান শিক্ষক সুমন কুমার এবং সোনেরাম চৌরে এক কেরানিকে(লেখক কর্মচারী) ঘেরাও করে। তার পর তাঁদের গাছে বেঁধে মারধর করে।

গোপীকান্দার থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিত্যানন্দ ভক্তা ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে জানান, এই ঘটনায় কোনও এফআইআর করা হয়নি। স্কুল কর্তৃপক্ষ লিখিত কোনও অভিযোগ দেননি। বিষয়টি জানতে পেরে স্কুল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলেছি। কিন্তু তাতেও তাঁরা রাজি হননি। স্কুল কর্তৃপক্ষের দাবি, তাঁরা যদি পুলিশে অভিযোগ করেন, তা হলে ছাত্ররা আরও খারাপ হয়ে যেতে পারে।

আরও পড়ুন: ২০২১ সালে দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাতে ৮ম শিক্ষা।

গোপীকান্দারের ব্লক ডেভেলপমেন্ট অফিসার অনন্ত ঝা জানান, স্কুলের বেশির ভাগ শিক্ষার্থীই এই ঘটনার সাথে জড়িত। তিনি বলেন, স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে নবম এবং দশম শ্রেণির কার্যক্রম দুইদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

অনন্ত ঝা বলেন, প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর এবং কোন দিন সেই ফল ওয়েবসাইটে আপলোড করেছেন তা স্কুল কর্তৃপক্ষ দেখাতে পারেননি। তাই বিষয়টি স্পষ্ট নয় যে, ছাত্ররা থিওরিতে ফেল করেছে, নাকি প্র্যাকটিক্যাল পরীক্ষায়। প্রাথমিক ভাবে যেটা জানা গিয়েছে তা হল, গুজবের কারণেই ছাত্ররা হামলা চালিয়েছে।

অপরদিকে ছাত্রদের অভিযোগ, শিক্ষক ইচ্ছা করেই তাদের ফেল করিয়েছেন। এই ঘটনার জন্য সমান ভাবে দায়ী স্কুলের কেরানিও। তিনি জেএসি-র ওয়েবসাইটে এই ফল আপলোড করেছেন বলে দাবি ছাত্রদের।

নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২২ বছর বয়সী তরুণের
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950