সোভিয়েত ‍যুগের শেষ নেতা গর্বাচেভ আর নেই

৩১ আগস্ট ২০২২, ০৯:৫৯ AM
সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ

সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ © বিবিসি

সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ (৯১) আর নেই। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে তার মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি। গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। মিখাইল গর্বাচেভের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইন্টারফেক্সকে এ তথ্য জানিয়েছেন।

মিখাইল গর্বাচেভকে বিশ্বস্ত ও সম্মানিত নেতা হিসেবে অ্যাখ্যায়িত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। তিনি বলেছেন, মুক্ত ইউরোপের দরজা খুলে দিয়েছিলেন সাবেক এই নেতা।

আরো পড়ুন: শ্রীলঙ্কার পর ইরাকে প্রেসিডেন্ট প্রাসাদের সুইমিং পুলে বিক্ষোভকারীরা

১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন কমিউনিস্ট পার্টির নেতা মিখাইল গর্বাচেভ। স্নায়ুযুদ্ধ শান্তিপূর্ণভাবে অবসানে প্রশংসা কুড়ান তিনি। তবে ১৯৯১ সালে সোভিয়েতের পতন ঠোকানোর ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ হন। এর পেছনে গর্বাচেভের সংস্কারবাদী নীতি দায়ী বলে অনেক রাশিয়ান মনে করেন।

স্নায়ুযুদ্ধে বিপর্যস্ত রাষ্ট্রকে গড়তে ‘পেরেস্ত্রোইকা’ ও ‘গ্লাসনস্ত’ নীতির প্রবর্তন করেন গার্বাচেভ। আট দশকের কমিউনিস্ট শাসন থেকে রাশিয়াকে মুক্ত করেন তিনি। তার হাত ধরেই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়েকটি রাষ্ট্রের জন্ম হয়।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬