অস্কার সঞ্চালনার প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্রিস রক

৩০ আগস্ট ২০২২, ০১:০৮ PM
উইল স্মিথের চড়কাণ্ড

উইল স্মিথের চড়কাণ্ড © ফাইল ছবি

আগামী বছরের অস্কার হোস্ট করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কৌতুক অভিনেতা ক্রিস রক। এক প্রতিবেদনে  এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

অ্যারিজোনা রিপাবলিকের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার অ্যারিজোনার ফিনিক্সের অ্যারিজোনা ফিন্যান্সিয়াল থিয়েটারে একটি কমেডি সেট চলাকালীন অস্কারে ফিরে যাওয়াকে অপরাধের দৃশ্যে ফিরে যাওয়ার সাথে তুলনা করেছেন ক্রিস।

তিনি জানান, একাডেমী দ্বারা তার সাথে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

প্রসঙ্গত, ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অস্কারের ৯৪তম আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সঞ্চালক ক্রিস নানা ধরনের রসিকতা করছিলেন। তার মধ্যেই একটি রসিকতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন স্মিথের স্ত্রী জা়ডা পিঙ্কেট।

আরও পড়ুন : উসকানিমূলক ৬ ভিডিও সরিয়ে ফেলতে হাইকোর্টের নির্দেশ

ক্রিস বলেন, ‘জি আই জেন-এর সিকুয়েলের অপেক্ষায় রয়েছি আমি।’ এতে বেজায় চটে যান স্মিথ। নিজের আসন ছেড়ে সটান উঠে দাঁড়িয়ে সোজা উঠে যান মঞ্চে। তারপরেই চড় মারেন ক্রিসকে। চড় মারার ঘটনার পর দশ বছরের জন্য অভিনেতাকে অ্যাকাডেমি থেকে নিষিদ্ধ করা হয়।

এমবাপ্পের জোড়া ম্যাজিকে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে বিদায়ে নেদারল্যান্ডস কোচের পদত্যাগ 
  • ০১ জুলাই ২০২৬
গোল্ডেন বুটের দৌড়ে মেসির সমান এমবাপ্পে
  • ০১ জুলাই ২০২৬
বারকোলার গোলে ব্যবধান দ্বিগুণ করল ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
নকআউটে ইতিহাস গড়লেন এমবাপ্পে, ছাড়ালেন রোনালদোকেও
  • ০১ জুলাই ২০২৬
এমবাপ্পের গোলে এগিয়ে বিরতিতে ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬