বিয়ের এক সপ্তাহ আগে মেয়েকে হত্যা করলেন বাবা

২৯ আগস্ট ২০২২, ০৫:০৯ PM
মেয়েকে হত্যা করলেন বাবা

মেয়েকে হত্যা করলেন বাবা © সংগৃহীত

কয়েকদিন পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলা তরুণীকে খুন করলেন বাবা। পুলিশের দাবি, মেয়ে খাবার দিতে দেরি করায় রাগে তাকে খুন করেন বাবা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হাপুর থানা এলাকায়। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আর কয়েক দিন পরেই ২১ বছর বয়সী রেশমার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বাবার হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন তিনি। বাবাকে খাবার দিতে দেরি হওয়াটাই ছিল রেশমার অপরাধ। আর সেই অপরাধে নিজের জীবন দিয়েই চরম মূল্য দিতে হলো তাকে। 

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ৫৫ বছর বয়সী মুহাম্মদ ফরিয়াদের ছয় সন্তান। ছয় ভাইবোনের মধ্যে রেশমা ছিলেন দ্বিতীয় সন্তান। সম্প্রতি রেশমার বিয়ে ঠিক হয়। আগামী (৪ সেপ্টেম্বর) তার বিয়ের কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

খাবার চেয়ে মেয়েকে তাড়া দিয়েছিলেন মুহাম্মদ ফরিয়াদ। কেন খাবার দিতে দেরি হচ্ছে, তা নিয়ে মেয়ের প্রতি রেগে জান তিনি। মেয়েকে বেশ কিছু কথাও শুনিয়ে দেন। রেশমা প্রতিবাদ করলে বাবা-মেয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। রাগের মাথায় একটি ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে আঘাত করেন ফরিয়াদ। এতে ঘটনাস্থলেই রেশমার মৃত্যু হয়।

আরও পড়ুন: স্ত্রী ছেড়েছেন, সন্তান কোলে নিয়েই রিকশা চালান রাজেশ

এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মুকেশ চন্দ্র বলেন, ‘বাবুগড় থানায় ওই বাবার না, একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। মৃতদেহটিও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্তকে শিগগিরই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

ট্যাগ: মৃত্যু
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬